ব্রিগেড যাওয়ার পথে ভাঙড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর করার অভিযোগ আব্বাস অনুগামীদের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ ব্রিগেড যাওয়ার পথে ভাঙড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকীর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এড়েন্ডা রাস্তার মোড়ে। অভিযোগ, বিগ্রেড যাওয়ার পথে আব্বাস সিদ্দিকীর অনুগামীরা আচমকাই তৃণমূলের কর্মী, সমর্থকদের উপর চড়াও হয়।
এই ঘটনায় মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগ, মেরে ৪ জনের মাথা ফাটিয়ে দিয়েছে আব্বাস সিদ্দিকীর সমর্থকরা। আহত অবস্থায় তাঁদের প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সঙ্কটজনক ৩ জনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Post a Comment